ভুল হলে ক্ষমাসুন্দর চোখে দেখবেন: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলার পথে যদি কোন ভুল-ভ্রান্তি করে থাকি, তাহলে আপনারা তা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আবার সরকার গঠন করতে পারলে, ভুলগুলি শোধরাবার সুযোগ পাব।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ভাষণ দেন তিনি।
ভাষণের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ’৭৫-পরবর্তী সময়ে চতুর্থবারের মত সরকার গঠন করে অত্যন্ত সাফল্যের সঙ্গে বর্তমান মেয়াদ শেষ করতে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হাজির হয়েছি। এই উন্নয়নকে টেকসই করা, আপনাদের জীবনমান উন্নত করা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলার সুযোগ চাই।’
সংসদ নির্বাচনের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন যোগাবেন না।’
সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। এই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনকে আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে ন্যাস্ত করা হয়েছে। আমাদের সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
ভাষণের শেষ পর্যায়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন, তার সবটুকুই আপনাদের অবদান।
তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না। চলার পথে যদি কোন ভুল-ভ্রান্তি করে থাকি, তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন—এটাই আমার আবেদন। আবার সরকার গঠন করতে পারলে, ভুলগুলি শোধরাবার সুযোগ পাব। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











